শাহীনুর
শাহিনুর দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। তাঁর মানসিক অসুস্থতার এক পর্যায়ে স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এরপর তাঁর জীবনে আসে আরও গভীর শোক—তাঁর ১১ বছরের মেয়েকে আত্মহত্যার কারণে হারাতে হয়। জীবনের কঠিন সময় সেখানেই শেষ হয়নি। বস্তিতে তাঁর ছোট একটি সেলাইয়ের দোকান ছিল, যেটি ছিল তাঁর আয়ের প্রধান অবলম্বন। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। চিকিৎসার জন্য তাঁকে যথাযথ মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা হয় এবং চিকিৎসার পর ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু সামনে তখনও বড় প্রশ্ন—তিনি কীভাবে নিজের জীবিকা চালাবেন? মনের কাজ তাঁকে কাজের সুযোগ দেয়। এখন শাহিনুর নিয়মিত কাজ করছেন, আয় করছেন এবং ধীরে ধীরে নিজের জীবন আবার গড়ে তুলছেন। প্রতিকূলতার পরও তাঁর কাজ, আয় এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের কাছে ঘুরে দাঁড়ানোর এক বাস্তব গল্প।